উত্তরদিনাজপুর

রায়গঞ্জ পুরসভা নির্বাচনের দিন ঘটা ঘটনার আতঙ্কে রায়গঞ্জের ঐতিহ্যবাহী মেলা বাতিল করল আয়োজকেরা।

রায়গঞ্জ পুরসভা নির্বাচনের দিন হওয়া গোলাগুলি, বোমাবাজি ও মারধরের ফলে সৃষ্টি আতঙ্কে কারনে রায়গঞ্জের চরক মেলা বাতিল করল আয়োজকেরা। রবিবার রায়গঞ্জ পুরসভা ভোটে সাত নম্বর ওয়ার্ডে ব্যাপক বোমাবাজি, গুলি ও হামলার ঘটনা ঘটে। গোটা এলাকাজুড়ে  আতঙ্কের পরিবেশ। থমথমে হয়ে রয়েছে গোটা ওয়ার্ড। সোমবার মিলোন পাড়া এলাকায় ছিল বৈশাখী চরকের মেলা।কিন্তু এতটাই ভয় আর আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে এলাকায় যে ঐতিহ্যবাহী চরক মেলা বাতিল করতে বাধ্য হল মেলা আয়োজক কমিটি। এদিকে আগামীকাল ওই ওয়ার্ডেই ২২ নম্বর বুথে রয়েছে পুনঃ নির্বাচন। ফলে থমথমে পরিবেশ হয়ে আছে গোটা এলাকায়। আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা।